Slide

Slide

Slide

Slide

Slide

Slide

Slide

প্রতিষ্ঠানের পরিচিতি ও ইতিহাস

অত্র একটি স্বনামধন্য আমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিপূর্ণ ডিজিটালাইজেশনে ডায়নামিক ওয়েব সাইট উন্নয়ন চলছে। শীঘ্রই পরিপূর্ণ ওয়েবসাইট দেখতে পাবেন। আশা করি এর মাধ্যমে বিদ্যালয়ের সামগ্রিক ব্যবস্থাপনা পরিপূর্ণ ডিজিটালাইজেশন হবে এবং সকলেই উপকৃত হবেন। বিশেষত প্রতিষ্ঠানের ফি ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্চতা নিশ্চিতকরণ, শিক্ষার্থীর হাজিরা এবং পরীক্ষা ও ফলাফল ব্যবস্থাপনায় প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে। ছাত্র/ছাত্রীরা স্কুলের ওয়েব সাইট ভিজিট করে তাদের প্রোফাইল দেখতে পারবে, ফলাফল দেখতে পারবে ও প্রিন্ট করে নিতে পারবে। এছাড়াও স্কুল সম্পর্কিত যাবতীয় তথ্য এই ডায়নামিক ওয়েব সাইটে পাওয়া যাবে। এর মাধ্যমে শিক্ষার গুনগতমান নিশ্চিতকরনে ইতিবাচক প্রভাব ফেলবে। ধন্যবাদ সফট্ওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান MS3 Technology BD Ltd (আল-মারজান শপিং কমপ্লেক্স, জিন্দাবাজার, সিলেট) কে তাদের বর্ণমালা নামক শিক্ষা প্রতিষ্ঠান স্বয়ংক্রিয়কারী সফট্ওয়্যার ও সার্ভিস প্রদানের জন্য। আশা করি তাদের সার্ভিস নিখুত হবে।

প্রধান শিক্ষকের বাণী

“

নোবেল একাডেমি শিক্ষার অগ্রগতিতে অনন্য ভূমিকা রাখছে। শিক্ষার পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, প্রযুক্তি, বিতর্ক, বিজ্ঞান সকল ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রেখে চলেছে। অত্র বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী মেধাবী, সৎ, কর্মঠ, আধুনিক বিজ্ঞান মনষ্ক, যোগ্য দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত মানুষ হয়ে বাংলাদেশকে সমৃদ্ধের পথে এগিয়ে নিয়ে যাবে এ আমার দৃঢ় প্রত্যাশা। বিদ্যালয় দৃঢ়ভাবে বিশ্বাস করে সন্তানের শিক্ষার জন্য অভিভাবকের পরিকল্পিত বিনিয়োগই সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। সন্তানের সু-শিক্ষার জন্য সমাজ গুরুত্বপূর্ণ প্লাটফরম। সন্তানকে সময় দিন, সে যাতে সমাজকে বুঝতে পারে। সন্তানের সাথে মাঝে মাঝে বিভিন্ন ধরনের বিনোদনে অংশ নিন। সমাজের অসঙ্গগতিগুলো নিয়ে কথা বলুন। তার নিজের দেশের এবং পৃথিবীর সমস্যাগুলো নিয়ে তার সাথে আলোচনা করুন। আলোচনা করুন সমাজে ও পরিবারে তার দায়িত্ব নিয়ে। একজন শিক্ষার্থী বিদ্যালয়ের নিয়ন্ত্রনে যতক্ষণ থাকে পরিবারের নিয়ন্ত্রনে থাকে তার চেয়ে তিনগুন সময়। এই সময়টা সে কিভাবে ব্যবহার করছে তার উপরই নির্ভর করে তার সামগ্রিক বিকাশ। যেকোন পরীক্ষায় জি.পি.এ পাঁচ (৫.০০) প্রাপ্তিই সর্বোচ্চ প্রাপ্তি নয়, শিক্ষার্থীর শারীরিক, মানসিক এবং আবেগিক বিকাশ জরুরী। বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি ডিজিটাল এবং সুন্দর বাংলাদেশ নির্মানের যে স্বপ্ন আমরা দেখছি তা বাস্তবায়নে পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের সাথে সাথে কো-কারিকুলাম সংক্রান্ত কাজও গুরুত্ব সহকারে আয়ত্ব করতে হবে। আসুন বিদ্যালয় এবং অভিভাবকবৃন্দের পরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে গড়ে তুলতে অংশ গ্রহণ করি এবং নির্মান করি সমৃদ্ধশালী বাংলাদেশ এবং বাসযোগ্য পৃথিবী। পরম করুনাময়ের কাছে প্রার্থনা সকলের মিলিত প্রয়াসে আমাদের প্রিয় শিক্ষাঙ্গনে শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে সকলে যেন অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারি।

সভাপতি মহোদয়ের বাণী

“

আমাদের সন্তানদের পড়াবো কোথায়?

ব্যাকুল ভাবনায় এলাকার একঝাক তরুন পৃথিমপাশা ইউনিয়নের "কানিকিয়ারি" গ্রামে একীভূত হলো। ২০১৬ সালের জানুয়ারি মাসের সেই সম্মিলন থেকে "নোবেল একাডেমি" কিন্ডারগার্টেন স্কুলের স্বপ্নযাত্রা শুরু হলো।

ঐতিহ্যবাহী রবিরবাজারের প্রাণকেন্দ্রে কোলাহলমুক্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে ২০১৭ সালে শ্রেণি কার্যক্রম শুরু করে অদ্যাবধি বেশ সুনামের সাথে প্লে থেকে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি পাঠদান অনুমতি লাভ করেছে। নিবন্ধন আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

নৈতিক শিক্ষা,মানবিক শিক্ষা,আধুনিক শিক্ষা তথা পরিপূর্ণ শিক্ষার সমন্বিত পাঠ্যক্রমে "নোবেল একাডেমি"আজ কুলাউড়া দক্ষিণাঞ্চলের জনপ্রিয় শিশু শিক্ষা প্রতিষ্ঠান।

শিকড়ের শিক্ষার উপর প্রজন্মের ভিত্তি দাঁড়ায়। আমরা তাই ভিত্তিমূলের পাঠে শিশুদের পরিপূর্ণ বিকাশ সাধনে পুরোপুরি অঙ্গীকারবদ্ধ।

বাবুল আহমদ

সভাপতি

নোবেল একাডেমি, রবিরবাজার।

পোঃ-পৃথিমপাশা,উপজেলা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার।

0+
Classes
0+
Students
0+
Teachers
0+
Staffs

Visual Journey

Gallery

View All Pictures
file_000000005e5c72069b85ff826fe4d0a5

Nov 02, 2026

file_000000005e5c72069b85ff826fe4d0a5

Exam

Nov 01, 2026

Exam

Class Party

Nov 01, 2026

Class Party

National day

Nov 01, 2026

National day

Award

Nov 01, 2026

Award

Class

Nov 01, 2026

Class

file_000000005e5c72069b85ff826fe4d0a5

Nov 02, 2026

file_000000005e5c72069b85ff826fe4d0a5

Exam

Nov 01, 2026

Exam

Class Party

Nov 01, 2026

Class Party

National day

Nov 01, 2026

National day

Award

Nov 01, 2026

Award

Class

Nov 01, 2026

Class

Student Demographics

0
PLAY
0
NURSERY
0
ONE
0
TWO
0
THREE
0
FOUR
0
FIVE

Summary

  • Total Students 0
  • Boys 0
  • Girls 0
  • Muslim 0
  • Hindu 0
Emergency phone numbers Emergency phone numbers