Speeches & Messages
প্রধান শিক্ষকের বাণী
নোবেল একাডেমি শিক্ষার অগ্রগতিতে অনন্য ভূমিকা রাখছে। শিক্ষার পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, প্রযুক্তি, বিতর্ক, বিজ্ঞান সকল ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রেখে চলেছে। অত্র বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী মেধাবী, সৎ, কর্মঠ, আধুনিক বিজ্ঞান মনষ্ক, যোগ্য দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত মানুষ হয়ে বাংলাদেশকে সমৃদ্ধের পথে এগিয়ে নিয়ে যাবে এ আমার দৃঢ় প্রত্যাশা। বিদ্যালয় দৃঢ়ভাবে বিশ্বাস করে সন্তানের শিক্ষার জন্য অভিভাবকের পরিকল্পিত বিনিয়োগই সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। সন্তানের সু-শিক্ষার জন্য সমাজ গুরুত্বপূর্ণ প্লাটফরম। সন্তানকে সময় দিন, সে যাতে সমাজকে বুঝতে পারে। সন্তানের সাথে মাঝে মাঝে বিভিন্ন ধরনের বিনোদনে অংশ নিন। সমাজের অসঙ্গগতিগুলো নিয়ে কথা বলুন। তার নিজের দেশের এবং পৃথিবীর সমস্যাগুলো নিয়ে তার সাথে আলোচনা করুন। আলোচনা করুন সমাজে ও পরিবারে তার দায়িত্ব নিয়ে। একজন শিক্ষার্থী বিদ্যালয়ের নিয়ন্ত্রনে যতক্ষণ থাকে পরিবারের নিয়ন্ত্রনে থাকে তার চেয়ে তিনগুন সময়। এই সময়টা সে কিভাবে ব্যবহার করছে তার উপরই নির্ভর করে তার সামগ্রিক বিকাশ। যেকোন পরীক্ষায় জি.পি.এ পাঁচ (৫.০০) প্রাপ্তিই সর্বোচ্চ প্রাপ্তি নয়, শিক্ষার্থীর শারীরিক, মানসিক এবং আবেগিক বিকাশ জরুরী। বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি ডিজিটাল এবং সুন্দর বাংলাদেশ নির্মানের যে স্বপ্ন আমরা দেখছি তা বাস্তবায়নে পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের সাথে সাথে কো-কারিকুলাম সংক্রান্ত কাজও গুরুত্ব সহকারে আয়ত্ব করতে হবে। আসুন বিদ্যালয় এবং অভিভাবকবৃন্দের পরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে গড়ে তুলতে অংশ গ্রহণ করি এবং নির্মান করি সমৃদ্ধশালী বাংলাদেশ এবং বাসযোগ্য পৃথিবী। পরম করুনাময়ের কাছে প্রার্থনা সকলের মিলিত প্রয়াসে আমাদের প্রিয় শিক্ষাঙ্গনে শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে সকলে যেন অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারি।
সভাপতি মহোদয়ের বাণী
আমাদের সন্তানদের পড়াবো কোথায়?
ব্যাকুল ভাবনায় এলাকার একঝাক তরুন পৃথিমপাশা ইউনিয়নের "কানিকিয়ারি" গ্রামে একীভূত হলো। ২০১৬ সালের জানুয়ারি মাসের সেই সম্মিলন থেকে "নোবেল একাডেমি" কিন্ডারগার্টেন স্কুলের স্বপ্নযাত্রা শুরু হলো।
ঐতিহ্যবাহী রবিরবাজারের প্রাণকেন্দ্রে কোলাহলমুক্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে ২০১৭ সালে শ্রেণি কার্যক্রম শুরু করে অদ্যাবধি বেশ সুনামের সাথে প্লে থেকে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি পাঠদান অনুমতি লাভ করেছে। নিবন্ধন আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।
নৈতিক শিক্ষা,মানবিক শিক্ষা,আধুনিক শিক্ষা তথা পরিপূর্ণ শিক্ষার সমন্বিত পাঠ্যক্রমে "নোবেল একাডেমি"আজ কুলাউড়া দক্ষিণাঞ্চলের জনপ্রিয় শিশু শিক্ষা প্রতিষ্ঠান।
শিকড়ের শিক্ষার উপর প্রজন্মের ভিত্তি দাঁড়ায়। আমরা তাই ভিত্তিমূলের পাঠে শিশুদের পরিপূর্ণ বিকাশ সাধনে পুরোপুরি অঙ্গীকারবদ্ধ।
বাবুল আহমদ
সভাপতি
নোবেল একাডেমি, রবিরবাজার।
পোঃ-পৃথিমপাশা,উপজেলা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার।